বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীর যুবলীগ নেতা চকরিয়ায় নৃশংসভাবে খুন।

বাঁশখালীর যুবলীগ নেতা চকরিয়ায় নৃশংসভাবে খুন।



চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের এক যুবলীগ নেতাকে চকরিয়ায় কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। নিহত যুবলীগ নেতা মোহাম্মদ মিন্টূ মিয়া(৪৩)’র বাড়ি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের গুরামিয়া চৌধুরী বাড়ির মৃত আহামদ মিয়ার পূত্র।
২২ ডিসেম্ব ‘২০ ইং মঙ্গলবার বিকাল ৪ টার সময় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের জুম্মাপাড়া নামক স্থানে পুর্ব থেকে উৎপেতে থাকা দূর্বত্তরা মোহাম্মদ মিন্টূ মিয়াকে ধারালো দা দিয়ে উপর্যপুরি কুপিয়ে নৃশংসভাবে খুন করে পালিয়ে যাওয়ার আগে খুনিরা মিন্টূ মিয়াকে কুপিয়ে হত্যা নিশ্চিত করার পর দা দিয়ে কুপিয়ে তার একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে।

তিনি বাঁশখালীর পুঁইছড়ী ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সাধারন সম্পাদক বলে জানিয়েছেন পুঁইছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ফৌজুল কবীর। ফৌজুল কবীর আরো জানান, নিহত মিন্টূ মিয়া সবার সাথে মিশুক প্রকৃতির মানবদরদী তরুন উদীয়মান যুবনেতা ছিলেন। সে বিবাহিত এবং ২ কন্যার জনক বলে জানা গেছে। মিন্টূ মিয়ার মৃত্যুতে বাঁশখালীর পুঁইছড়ী ইউনিয়নে ক্ষোভের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকান্ডের খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে লাশ সুরত হালের জন্য পেকুয়া থানায় নিয়ে যায় বলে স্হানীয় সুত্রে জানা যায়।
পেকুয়া থানার তদন্ত কর্মকর্তা কানন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,

হত্যাকান্ডের তথ্য পাওয়ার সাথে সাথে পেকুয়া থানার পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরত হাল রিপোর্ট করে লাশ পেকুয়া থানায় নিয়ে আসা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। খুনিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা কানন সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com