সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ময়মনসিংহে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে

ময়মনসিংহে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে

ময়মনসিংহ সদৱে শুক্রবার রাতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায় নিহত মুয়মুন মুনা (২৫) জামতলা মোড়ের নাসিম হোসেনের ছেলে ফুয়াদ হোসেনের স্ত্রী।
ঘটনার পর থেকে ফুয়াদ পলাতক বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ তালুকদার জানান, ২০১৪ সালে ফুয়াদের সঙ্গে একই এলাকার আব্দুল জলিলের মেয়ে মূয়মুনের বিয়ে হয়। তাদের সংসারে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বামী ফুয়াদ মোবাইল ফোনে জানান মুনা মুনমুন অসুস্থ এবং তাকে হাসপাতালে নিতে হবে। পরে তাকে হাসপাতালে রেখে ফুয়াদ পালিয়ে যায়।
সূত্র আরও জানান, “শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই যৌতুকের জন্য মুনাকে মারধর করত। সংসার টিকিয়ে রাখতে জায়গা বিক্রি করে ফুয়াদকে টাকাও দেওয়া হয়েছিল।”


ওসি বলেন,ধারণা করা হচ্ছে, বিরোধের জেরেই ফুয়াদ তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদসহ তার বাড়ির লোকজন পালিয়ে যায়।”
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com