বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাণীশংকৈলে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মুসা মাস্টার গ্রেফতার

রাণীশংকৈলে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মুসা মাস্টার গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জমি সংক্রান্ত হত্যা মামলার প্রধান আসামি মুসা মাস্টার (৪৮) কে প্রায় ৪ মাসের মাথায় গত ২৩ নভেম্বর সোমবার গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।
আসামী মুসা রাণীশংকৈল উপজেলার ভরনিয়া
সম্পদবাড়ি গ্রামের মৃত দবিরউদ্দিনের ছেলে।
তাকে ঢাকা শাহাবাগ এলাকার মৎস ভবনের সামনে থেকে গ্রেফতার করা হয়।

পরদিন ২৪ নভেম্বর মঙ্গলবার রাণীশংকৈল থানার এ মামলার তদন্তকারি অফিসার আব্দুল লতিফ শেখ, তাঁর সঙ্গীয় এস আই আহসান হাবিব, এ এস আই আমজাদ হোসেন ফোর্সসহ আসামীকে সংগে করে রাণীশংকৈল থানায় নিয়ে আসেন। এ দিনিই সন্ধায় রাণীশংকৈল থানার সভাকক্ষে সিনিয়র সহকারি পুলিশ সুপার ( সার্কেল) তোফাজ্জল হোসেন এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে লিখিত তথ্য প্রদান করেন। এ সময় থানার ওসি এস এম জাহিদ ইকবাল, ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, অন্যান্য কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ০৬- ০৮- ২০২০ খ্রিঃ তারিখ সকালে জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় জাহাঙ্গীর আলম (৩৫) কে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে মারা যায়। এ নিয়ে ঐ দিনেই রাণীশংকৈল থানায় ইসমাইল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ইতিপূর্বে মুসা ছাড়াও ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com