বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়াকৈরে শিশুকে গলা কেটে হত্যা, ভাড়াটিয়া দম্পতিকে গ্রেফতার

কালিয়াকৈরে শিশুকে গলা কেটে হত্যা, ভাড়াটিয়া দম্পতিকে গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে লিমু আক্তার লামিয়া (১০) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির ভাড়াটিয়া দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে নিহত শিশুর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত লামিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনমাস আগে ওই এলাকায় বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৭) ও তার স্ত্রী মিলি বেগম (২০) বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বাসা ভাড়ার বকেয়া ৫ হাজার টাকা নিয়ে নিহত শিশুর পরিবারের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লামিয়াকে গলা কেটে হত্যার পর পাশের খালের পানিতে ফেলে রাখেন।

এদিকে পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানিয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে।

এ সময় সুমন পানির নিচে থাকা লামিয়ার লাশের ওপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার পরামর্শ দেন। পরে সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এ সময় তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন তিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্বামী-স্ত্রী দুজনকেই গ্রেফতার করা হয়েছে। হত্যার কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com