সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টাঙ্গাইলে ক্লিনিক মালিককে গলাকেটে হত্যা

টাঙ্গাইলে ক্লিনিক মালিককে গলাকেটে হত্যা

টাঙ্গাইলের দেলদুয়ারে আনিসুর রহমান আনিস (৪৮) নামের এক ক্লিনিক মালিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে দেলদুয়ারের লাউহাটি ইউনিয়নের পাচুরিয়া ধলেশ্বরী নদীর সংযোগ খাল থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে লাউহাটি ইউনিয়নের হেরেন্দ্রপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে।

নিহতের স্ত্রী মোরছানা আক্তার জানান, দীর্ঘদিন বিদেশে ছিল আনিস। কয়েক বছর আগে দেশে এসে লাউহাটি বাজারে জনসেবা ক্লিনিক নামে একটি ক্লিনিক দিয়ে ব্যবসা শুরু করেন। এর সাথে তিনি জমি ক্রয় বিক্রয়ের ব্যবসাও করতেন। গত সোমবার দুপুরে বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হন। সে রাতে আর বাড়ি ফিরে আসেনি। রাতে হয়ত কোন কাজ আছে বলে সে বাড়িতে ফিরেনি এমনটাই মনে করে আমরা তাকে আর খোঁজাখুঁজি করেনি। বার বার তার মোবাইলে ফোন দিয়েও পাওয়া যায়নি।


একটি মামলা থাকায় আমি মঙ্গলবার টাঙ্গাইল আদালতে হাজিরা দিতে যাই। বিকেলে শুনি বাড়ির পাশের খাল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান নিহতের স্ত্রী।
দেলদুয়ার থানার ওসি সাদেুল ইসলাম জানান, পাচুরিয়া ধলেশ্বরী নদীর সংযোগ খালে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কেন কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com