বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
সোহেলকে বেধড়ক মার ভক্তদের! সালমান হাজির হয়ে উদ্ধার করেন ভাইকে

সোহেলকে বেধড়ক মার ভক্তদের! সালমান হাজির হয়ে উদ্ধার করেন ভাইকে

ভক্তরা নাকি অনেক সময় সালমানের ব্যান্দ্রার বাড়ির সামনে হাজির হয়ে গালিগালাজ করতে শুরু করেন তাঁদের প্রিয় তারকাকে দেখার জন্য। এমনই একটি ঘটনার সময় আচমকাই সালমানের ভাই সোহেলকে ধরে পেটাতে শুরু করেন এক ভক্ত। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে এমনই এক ঘটনার উল্লেখ করেন সালমান খান এবং সোহেল খান।


সোহেল বলেন, একদিন বাড়িতে ঢোকার আগে হঠাত করে এক ব্যক্তিকে তাঁর চোখে পড়ে। ওই ব্যক্তি সালমানের বাড়ির সামনে দাঁড়িয়ে অযথা গালিগালাজ করতে শুরু করেন।  সোহেল তাঁকে গিয়ে জিজ্ঞাসা করেন ব্যাপার কী! কেন তিনি গালিগালাজ করছেন!


সোহেলের প্রশ্ন শুনে আরও চটে যান ওই ব্যক্তি।  সোহেলকে ধরে পেটাতে শুরু করেন তিনি। ওই ঘটনার মুহূর্তের মধ্যে আরও ৫-৬ জন সেখানে হাজির হন।  তাঁরা প্রত্যেকে যেন ওই সময় মারমুখী হয়ে ওঠেন বলে জানান সোহেল। তবে আচমকাই সেখানে হাজির হন সালমান খান।  ওই ৫-৬ জনকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন এবং ভাই সোহেলকে উদ্ধার করেন বলে জানান বলিউড তারকার ভাই ।

সোহেলের মুখে ওই পুরনো ঘটনার পুরনরাবৃত্তি শুনে প্রকাশ্যেই হেসে ফেলেন সালমান খান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com