বুধবার, ১০ Jun ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইফতারে তোকমা খেয়ে দ্রুত চর্বি কমানোর কৌশল

ইফতারে তোকমা খেয়ে দ্রুত চর্বি কমানোর কৌশল

রোজায় খাবারের সময়ে যেমন পরিবর্তন আসে ঠিক মেন্যুতেও নানা ভাজাপোড়া যুক্ত হয়।এসব ভাজাপোড়া খাবার শরীরের জন্য মোটেও সুখকর নয়।এতে করে রোজায় সারাদিন না খেয়ে থেকেও অনেকেই ওজন ঝরাতে পারেন না।মনে রাখতে হবে, ইফতারে স্বাস্থ্যকর খাবার খাওয়ার মাধ্যমেই কিন্তু সহজেই ওজন ঝরানো সম্ভব।রোজা প্রায় শেষের দিকে এই সময়টাতে ইফতারে তোকমা খেয়ে সহজেই অতিরিক্ত ওজন কমিয়ে নিতে পারেন। 
তোকমায় রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।এছাড়া এর নানা উপাদান দেহের চর্বি কমাতে সহায়তা করে।এতে রয়েছে প্রচুর আঁশ, যা বাড়তি ক্ষুধা দূর করে এবং পেট দীর্ঘক্ষণ পরিপূর্ণ থাকার অনুভূতি দেয়।তোকমা গরমকালে দেহের তাপমাত্রা কমাতে সহায়তা করে।এছাড়াও কোষ্টকাঠিন্যের সমস্যা দূর করতে খুবই কার্যকর তোকমা।কীভাবে তোকমা খাবেন জেনে নিন সকালে দুই কাপ পানিতে দুই চা চামচ তোকমা দানা ভিজিয়ে রাখুন।তাহলে তোকমা দানাগুলো ভালোভাবে ফুলে উঠবে।এবার ইফতারের সময় আপনি যে কোনো ধরনের সিজনাল ফল মিশিয়ে নিন।তোকমা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আধা কাপ দুধ মেশাতে পারেন।এটি শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার।শুধু ইফতার কেন, রোজার মাস চলে গেলে প্রতিদিন সকালের নাস্তা হিসেবে আপনি তোকমা এভাবে খেতে পারেন।এভাবে ১০ দিন খেলেই আপনি নিজের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।ইফতারের পর অবশ্যই এক কাপ গ্রিন টি খেতে ভুলবেন না।এর এক ঘণ্টা পর যে কোনো ফল খাবেন অথবা এক বাটি সালাদ পাতে রাখতে পারেন। শসা, গাজর, বিট, ধনে পাতা একসঙ্গে মিশিয়ে সালাদ তৈরি করে খেতে পারেন।রাতে ভাতের সঙ্গে মাছ, সবজি, ডাল সবকিছু খেতে পারবেন তবে তা অল্প পরিমাণে।তোকমা ডায়েট করার সময় গরু অথবা খাসির মাংস খাওয়া উচিত নয়।এতে ওজন কমতে সময় বেশি লাগবে। রাতের খাবারের পর আরেক কাপ গ্রিন টি পান করুন। আপনি রোজার পর এই নিয়মে দুপুরে খাবেন।এবার সেহরির পালা। যথারীতি শাক-সবজি, মাছ বা ডালসহ ভাত বা রুটি অল্প পরিমাণে খাবেন।খাওয়ার পর গ্রিন টি পান করুন।রোজার পর এই নিয়মে রাত ৮ টার মধ্যে আপনি ডিনার শেষ করবেন।এই নিয়ম মানলে এক মাসে আপনি ১০ থেকে ১২ কেজি ওজন কমাতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com