বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়িতে নেশার টাকার জন্য মাকে হত্যা করলো ছেলে

খাগড়াছড়িতে নেশার টাকার জন্য মাকে হত্যা করলো ছেলে

মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মা কুলসুম বেগম (৯৭)-কে পিটিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে মো. মিজানুর রহমান প্রকাশ কালার বাপ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালের দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের দেব মাষ্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় মাদকাসক্ত ছেলে মো. মিজানুর রহমান প্রকাশ কালার বাপ (৪০)-কে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মাদকাসক্ত মো. মিজানুর রহমান প্রকাশ কালার বাপ মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেব মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা মো. সাফায়েতুল্লাহর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানা গেছে, মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের দেব মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানকে প্রকাশ কালার বাপ (৪০) দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। ঘটনার দিন মঙ্গলবার বিকালের দিকে মদ্যপ অবস্থায় ছেলে মিজানুর রহমান তার মা কুলছুম বেগমের (৯৭) কাছে নেশা করার জন্য এক হাজার টাকা চায়। এসময় তিনি মাদক সেবনের জন্য টাকা দিতে অস্বীকার করেন।

এক পর্যায়ে মো. মিজানুর রহমানকে প্রকাশ কালার বাপ (৪০) ক্ষিপ্ত হয়ে তার বৃদ্ধ মাকে লাঠি দিয়ে এলাপাথারী পেটায় ও কিলঘুষি মারে। একপর্যায়ে বৃদ্ধাকে কোলে তুলে আচাড় দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে বৃদ্ধার হাত ও পা ভেঙ্গে যায়। এসময় তাকে রক্ষায় বৃদ্ধ বাবা এগিয়ে এলে বাবাকেও মারধর করে মাদকাসক্ত ওই যুবক। পরে গুরতর অহতাবস্তায় বৃদ্ধা কুলসুম বেগকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহনুর আলম বলেন, স্থানীয়দের সহযোগিতায় মাদকাসক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com