বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাজাপুরে পরিকল্পিতভাবে শিশুকে হত্যার অভিযোগ, পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

রাজাপুরে পরিকল্পিতভাবে শিশুকে হত্যার অভিযোগ, পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরের ভাতকাঠি গ্রামে নানা বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় মো. রবিউল হোসেন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রাম থেকে উদ্ধার করা হয়। রবিউল ওই এলাকার রিক্সা চালক মো. জহিরুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার রবিউল তার মায়ের সাথে একই এলাকার ভাতকাঠি গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকালে রবিউলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির করে বাড়ির পিছনের পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় নোভা ক্লিনিক এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রবিউল এর দাদা মোরশেদ হাওলাদার অভিযোগে জানায়, আমার নাতীকে তার নানা বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তদন্তের মাধ্যমে আমি এর সুষ্ঠো বিচার চাই। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com