সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মাদকের পাওনা টাকা আদায়ে নৃশংসভাবে যুবককে হত্যা

মাদকের পাওনা টাকা আদায়ে নৃশংসভাবে যুবককে হত্যা

মাদক নিয়ে দ্বন্দ্বের জের ধরে গাজীপুর মহানগরের টঙ্গীর পশ্চিম থানার সাতাইশ এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে মো. শামীম ওরফে আপন (২৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- হত্যার মূল পরিকল্পনাকারী মো. জব্বার ওরফে জয় (১৯), মো. সুমন ইসলাম (৩০), আরমান শেখ (১৯) ও আল আমিন ওরফে শামীম (১৯)।

মহানগর পুলিশের উপ-কমিশনার ইলতুৎ মিশ বলেন, মাত্র তিন ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন আর্থিক লেনদেনের কারণে আপনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। এর সঙ্গে আরও যারা জড়িত রয়েছেন তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

শুক্রবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে মো. শামীম ওরফে আপনকে (৩০) হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর আসামিদের গ্রেফতার করা হয়।

নিহতের স্ত্রী লাকি আক্তার বলেন, আমার স্বামী কিছুদিন মাদক সেবন করেছেন। তবে এখন করে না। পুলিশের সোর্স ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন আমার স্বামীকে পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা চাইতো।

গত সপ্তাহে পুলিশ নিয়ে আমাদের বাসায় আসে সুমন। এ সময় আমার স্বামীর সঙ্গে সুমনের কথা কাটাকাটি হয়। এরপরই ডেকে নিয়ে আমার স্বামীকে হত্যা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com