বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার দায়ে শশুরের ফাঁসি স্ত্রী সহ ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার দায়ে শশুরের ফাঁসি স্ত্রী সহ ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে জামাতা পশিরুলকে পৈশাচিক কায়দায়হত্যার দায়ে শশুর নুরুল হক (৬০) কে আমৃত্যু ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অতিরিক্তি জেলা ও দায়রা জজ বিএম তারিকুল কবীর এই রায় প্রদান করেন।

সেই সাথে মামলার অপর আসামীর শাশুরী মাজেদা বেগম,স্ত্রী নার্গিস বেগম,শ্যালক মাজেদুল হককে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ৬ মাসের স্বশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। অপর আসামী শাপলা বেগমের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।

মামলার বিবরণে জানা যায়,ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার উত্তর ফরিদপুর গ্রামের নুরুল হকের বড় মেয়ে সাহেরা খাতুন নির্জন বাড়িতে খুন হলে ওই মামলায় ছোট জামাতা পশিরুল ও তার পরিবারের কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় পশিরুল ৬ মাস হাজতে থাকার পর আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাসায় যায়।

এ ঘটনার জেরে ২০১১সালের ১২ আগস্ট সন্ধ্যায় স্ত্রী নার্গিস বেগম তার স্বামী পশিরুল ইসলাম (২৮) কে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরিবারের লোকজন পরিকল্পিতভাবে পশিরুলকে বাড়িতে ডেকে নিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক কায়দায় গলা,হাত,পা ইত্যাদি ছুড়ি দিয়ে কেটে কেটে হত্যা করে।

এই ঘটনায় পশিরুলের বাবা লেদা মোহাম্মদ বাদী হয়ে পর দিন দন্ডিত আসামী নুরুল হক সহ ৬ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com