বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে নিলা রায় হত্যার প্রধান আসামি মিজানসহ গ্রেপ্তার ৩ জন

সাভারে নিলা রায় হত্যার প্রধান আসামি মিজানসহ গ্রেপ্তার ৩ জন

রাজধানীর সন্নিকটে সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রী নিলা রায়কে হত্যাকান্ডের মুল আসামী মিজানুর রহমান মিজানকে(২০) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। এসময় তার দুই সহযোগিকেও গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাত ১০টার দিকে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় কর্ণেল ব্রিক ফিল্ডের ভেতর থেকে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান চালিয়ে মিজানের দুই সহযোগি সাকিব(২০) ও জয়কে(২১) গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিলা হত্যাকান্ডের প্রধান আসামী মিজানকে গ্রেপ্তার করা হয়। হত্যায় ব্যবহৃত দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সাভারের পাল পাড়ায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্কুল ছাত্রী নিলা হত্যা করে মিজান। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এই হত্যৗাকান্ড ঘটনায়।

এঘটনায় নিলার বাবা নারায়ন রায় মিজান ও তার বাবা-মাকে আসামী করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন মানিকগঞ্জ থেকে মিজানের সহযোগি সেলিম পালোয়ানকে গ্রেপ্তার করে। পরে গত ২৪ সেপ্টেম্বর মানিকগঞ্জ থেকে মিজানের বাবা আব্দুর রহমান ও তার মা নাজমুন্নাহার সিদ্দিকা গ্রেপ্তার করে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com