সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাভারে স্কুল ছাত্রী নিলা হত্যার প্রধান আসামী মিজানের বাবা-মা গ্রেফতার

সাভারে স্কুল ছাত্রী নিলা হত্যার প্রধান আসামী মিজানের বাবা-মা গ্রেফতার

রাজধানীর সন্নিকটে সাভারে ছুরিকাঘাত করে স্কুল ছাত্রী নিলা রায় (১৪) হত্যাকান্ডের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৪ এর একটি দল ৷ এ নিয়ে এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ।

এর আগে, আজ রাত ৮টার দিকে মানিকগঞ্জ চারীগ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে প্রধান আসামি মিজানুর এখনো ধরা ছোঁয়ার বাইরে।

গ্রেফতাররা হলেন-সাভারের ব্যাংক কলনী এলাকার হাজী আইয়ুব আলীর ছেলে আব্দুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমুন্নাহার সিদ্দিকা (৫০)। তারা প্রধান আসামী মিজানের বাবা-মা। হত্যা মামলায় আব্দুর রহমান ২ নং আসামি ও নাজমুন্নাহার ৩ নং আসামি।

নিহত নিলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ন রায়ের মেয়ে। সে তার পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমা পাড়া এলাকার একটি বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুলে দশম শ্রেনীতে লেখাপড়া করত।

র‌্যাব জানায়, গত ২১ সেপ্টেম্বর রাতে নিলা রায় নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করে মিজানুর চৌধুরী। পরে তার বাবা নারায়ন রায় বাদি হয়ে মিজানুর রহমানকে প্রধান আসামি করে তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান চালছে।

পরে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মানিকগঞ্জ চারীগ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা এজাহার ভুক্ত ২ নং ও ৩ নং আসামি।

র‌্যাব-৪ সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ জানান, আসামীদের সাভার থানায় হস্তান্তর করা হবে। সেই সাথে এই মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে৷

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মিজানুর রহমানের সহযোগী সেলিম পালোয়ান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com