বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা অভিযোগ, স্বামী পলাতক

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা অভিযোগ, স্বামী পলাতক

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছে স্বামী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

রোববার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মুনশেফা আক্তার (৩০)। তিনি রংপুরের পীরগঞ্জ থানার শিবপুর এলাকার দুদু মিয়ার স্ত্রী।

নিহতের ভগ্নিপতি আশিক মিয়া জানান, স্বামী-স্ত্রী দুইজনই ভোগড়া বাইপাস কাঁচামালের আড়তে দিনমজুরের কাজ করতেন। কয়েকদিন যাবৎ দুজনের মধ্যে ঝগড়া চলছিল। শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করতে যান মুনশেফা। দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ফের ঝগড়ার হয়। বিষয়টি রাতেই পারিবারিকভাবে মিমাংসা করা হয়। রাতে তারা ঘরে ঘুমিয়ে পড়ে।

পরে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় স্ত্রী মুনশেফাকে হত্যার পর স্বামী দুদু মিয়া পালিয়ে যান। রোববার সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহতের গলায় কাটা দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com