সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাভারে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার

সাভারে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর সন্নিকটে সাভারে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদেন্তর জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৬ সেপ্টম্বর) দিবাগত রাত দুই টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার খোকনের বাড়ি থেকে অজ্ঞাত এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী সবুজ পলাতক রয়েছে।

প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায় নি। তবে তারা স্বামী-স্ত্রী ওই এলাকায় প্রায় ১ বছর যাবৎ খোকনের বাড়িতে ভাড়া থাকতো।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে গভীর রাতে আশুলিয়ার ওই এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় ওড়না পেচানো ছিলো। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সাথে স্বামীর পরিচয় শনাক্তসহ তাকে আটকের চেষ্টা চলছে।

অন্যদিকে আজ সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাস স্ট্যান্ডের পাশ থেকে আরো এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com