বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মিলন (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় প্রিন্স (২২) ও টিটু (২৫) নামে দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গীর ফকির মার্কেট আলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি টঙ্গীর মিরাশপাড়া এলাকার পারমিতা ফ্যাশন ওয়াসিং কারখানায় চাকরি করতেন।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে আলেরটেক মিঠু খন্দকারের ডিশ অফিসের সামনে আড্ডা দিচ্ছিলেন মিলন, প্রিন্স ও টিটুসহ কয়েকজন। হঠাৎ ৩০-৪০ জন দুর্বৃত্ত মুখে মাস্ক পরে এসে মিলন ও তার সহযোগীদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

আহত প্রিন্সের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। কী নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে সেটি এখনও জানা যায়নি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com