বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে নিখোজের ৪ দিন পর যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার হত্যার অভিযোগে মামলার প্রস্তুতি,আটক-২

তালতলীতে নিখোজের ৪ দিন পর যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার হত্যার অভিযোগে মামলার প্রস্তুতি,আটক-২

বরগুনার তালতলীতে সোমবার ৪টার দিকে দুলাল নামের এক যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করে পুলিশ।ঐ যুবক গত ৪দিন ধরে নিখোজ ছিলো।পরিবারের পক্ষথেকে হত্যার অভিযোগ করায় দু’জনকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, উপজেলার চরপাড়া গ্রামের রুস্তুম আলী মুনশির পুত্র দুলাল(৪০) দীর্ঘ দিন ধরে মালিপাড়া গ্রামে তার শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতো।

সেখানে শ্বশুর হাবিল সওদাগার ও তার ভগ্নিপতি সিদ্দিক(৪৮)এর সাথে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে।এক পর্যায় দুলাল বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর সিদ্দিক ও তার স্ত্রী মাহিনুরের বিরুদ্ধে ৩ লক্ষ টাকা চুরির অভিযোগে উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।অপরদিকে হত্যা চেষ্টার অভিযোগে ১১ সেপ্টেম্বর মাহিনুর বাদী হয়ে তালতলী থানায় মামলা দায়ের করেন। এ মামলার পর থেকেই দুলাল নিখোজ ছিলো।

ঘটনার দিন ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরাপাড়া এলাকার হবরিবাগানের একটি কেওড়া গাছের সাথে গলায় রশিবাধা অবস্থায় ওই যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করে।
দুলালের পিতা রুস্তুম আলী মুনশিসহ একাধিক আত্নীয়রা জানান, তার ছেলে দুলালের সাথে তার শ্বশুর হাবিল সওদাগর ও হাবিলের ভগ্নিপতি ছিদ্দিকের সাথে দীর্ঘ দিনের বিরোধ।

দুলালের টাকা চুরির ঘটনায় আদালতে মামলা করায় তারাই আমার ছেলেকে হত্যা করেছে।
তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, চরপাড়ার হবরিবাগানের একটি গাছ থেকে দুলাল নামের এক যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।তবে দুলালের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। সন্দেহভাজন ছিদ্দিক ও তার স্ত্রী মাহিনুরকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com