বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
আইনজীবির রহস্যজনক গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায়, আটক ১ ও রংপুর বার সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দ্রুত সুষ্ঠু তদন্ত করে আসামিদের গ্রেপ্তারের দাবিতে কঠোর আন্দোলনের প্রস্তুতি

আইনজীবির রহস্যজনক গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায়, আটক ১ ও রংপুর বার সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দ্রুত সুষ্ঠু তদন্ত করে আসামিদের গ্রেপ্তারের দাবিতে কঠোর আন্দোলনের প্রস্তুতি

রংপুর নগরীতে চুরি করতে গিয়ে ধরা পড়ে আসাদুল হক (৬০) নামে রংপুর জেলা ও দায়রারংপুরে জজ আদালতের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক চোর। নিহত আসাদুল হক রংপুর জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য ও সাবেক এপিপি ছিলেন। এঘটনায় ঘাতক চোর রতন (২৭) কে আটক করেছে আরপিএমপি তাজহাট থানা পুলিশ। আটককৃত রতন ওই গ্রামের মৃত জাফর ড্রাইভারে ছেলে।


আজ শুক্রবার দুুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নং ওয়ার্ডের মর্ডাণ ধর্মদাস বারো আউলিয়া এলাকার নিজ বাড়ি থেকে ওই আইনজীবীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আইনজীবীর দুই মেয়ে। বড় মেয়ে আশা হক অস্ট্রেলিয়া প্রবাসী। করোনা পরিস্থিতিতে ছোট মেয়ে বগুড়া আজিজুল হক কলেজের শিক্ষার্থী অংকন হককে নিয়ে স্ত্রী সাবেরা হক শেফালী তাদের গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার বালুয়া ছড়ান এলাকায় অবস্থান করছিলেন। আর ধর্মদাস বারো আউলিয়ার ওই বাড়িতে আসাদুল হক একা থাকতেন।

শুক্রবার বেলা দেড়টার দিকে চুরি করতে গিয়ে ধরা পড়েন রতন। এসময় আসাদুল হকের গলায় এবং পেটে ছুরিকাঘাত করে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রতনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে আইনজীবীর লাশ উদ্ধার করে।


এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, ঘাতক রতন একজন মাদকাসক্ত। সে ইয়াবা, হেরোয়িনসহ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। সে এলাকায় নিয়মিত চুরি ছিনতাই করতো। তার নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও আইনজীবি আসাদুল হকের বাড়িতে বেশ কয়েকবার চুরি করেছে। এনিয়ে স্থানীয়ভাবে শালিসও হয়েছিল।


বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, রতন নামে একজনকে আটক করা হয়েছে‌। কী কারণে এ হত্যাকাণ্ড এবং ঘটনার সঙ্গে আরও কেউ জডড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

দিকে ওই ঘটনার খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহীদুল্লাহ্ কাওছার, সহকারি কমিশনার জমির উদ্দিন, রংপুর বার সমিতির সভাপতি পিপি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামানিক ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ সময় পিপি আব্দুল মালেক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা মর্মাহত এই হত্যাকাণ্ডের ঘটনায়। আগামী রোববার বার সমিতির সভা করে হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচী ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com