বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে সেপটিক ট্যাংকে নারীর গলাকাটা লাশ

গাজীপুরে সেপটিক ট্যাংকে নারীর গলাকাটা লাশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে এক প্রবাসীর বাড়ির সেফটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (২৩) গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) ভোরে মহানগরীর কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকার প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোনাবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পেয়ে ভাড়াটিয়ারা বাড়ির মালিক প্রবাসী আনোয়ার হোসেনের পরিবারের লোকজনকে খবর দেন। পরে পরিবারের লোকজন এসে ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে একটি বস্তা দেখে পুলিশে খবর দেন। পুলিশ বস্তাটি উদ্ধার করে এক নারীর গলাকাটা মরদেহ দেখতে পায় ।

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়ে । তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। অন্তত এক সপ্তাহ আগে গলা কেটে হত্যার পর ওই নারীকে বস্তাবন্দি করে সেফটিক ট্যাংকে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com