বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুষ্টিয়ায় এমপির সহোদরকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় এমপির সহোদরকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশা’র আপন ফুফাতো ভাই হাসিনুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের এমপি গলির পশ্চিমের মসজিদের কাছে এই ঘটনা ঘটে।

নিহত আওয়ামী লীগ নেতা হাসিনুর রহমান ওই এলাকার ডা. জমির উদ্দিনের ছেলে। ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ আরটিভি নিউজকে জানান, হাসিনুর রহমান আজ সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হন। এ সময় দুর্বৃত্তরা হাঁসুয়া দিয়ে তার ওপর হামলা চালায়।

এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই তিনি মারা যান। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুর ইসলাম তুহিন আরটিভি নিউজকে জানান, হাসিনুরকে আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিল। তার আগেই তিনি মারা যান।

হাসিনুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিশিকান্ত আরটিভি নিউজকে জানান, হাসিনুর রহমান দুবৃর্ত্তদের হামলায় মারা গেছেন। তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com