বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানিকগঞ্জ সিংগাইরে স্ত্রী হত্যা দায়ে স্বামীর ১৪ বছরের জেল

মানিকগঞ্জ সিংগাইরে স্ত্রী হত্যা দায়ে স্বামীর ১৪ বছরের জেল

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আব্দুল আলীমকে ১৪ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহনা হক সিদ্দীকা এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, সিংগাইরের জামালপুর গ্রামের আব্দুল আলীমের সঙ্গে মোশারফ হোসেনের মেয়ে নিলুফার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জেরে আলীম বিভিন্নভাবে স্ত্রী নিলুফাকে নির্যাতন করতো।

২০১৩ সালের ২০ আগস্ট রাতে আলীম তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিলুফার বাবাকে খবর দেন তার মেয়ে ঘরের খাট থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। এরপর তিনি নিলুফাকে ভ্যানে করে সিংগাইর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিলুফার বাবা মোশারফ হোসেন হাসপাতালে গিয়ে তার মৃত মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও গলায় লাল দাগ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি টের পেয়ে স্বামী আলীম পালিয়ে যান। ওই দিন নিলুফার বাবা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এক মাস পর পুলিশ আলীমকে ঢাকার তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে। ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ১১ জনের সাক্ষ্য গ্রহণের পর আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়। বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নিরঞ্জন সাহা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খলিলুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com