বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

কাশিমপুর থানার ওসি মো. মাহবুব-এ-খোদা জানান, হত্যার অভিযোগ পাওয়ার পর তারা ঘটনা খতিয়ে দেখছেন।

নিহত মুকুল মিয়া (২৬) জামালপুর সদর উপজেলার তারাভিটা গ্রামের নূরুল ইসলামের ছেলে। মুকুল গাজীপুর শহরে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

মুকুলের বাবা নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, একটি মোবাইল ফোন চুরির অভিযোগে বুধবার রাতে মনির ও সোহেল নামে দুই ব্যক্তি মুকুলকে মেরে ফেলার হুমকি দেয়।

“পরে তারা মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে মুকুলকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।”

বৃহস্পতিবার ঝুলন্ত লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান ওসি মো. মাহবুব-এ-খোদা।

ওসি বলেন, “মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোহেল রানা ও মুকুলের মধ্যে বিতণ্ডা হয়েছে। এর জেরে তাকে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখার প্রাথমিক তথ্য পাওয়া গেলেও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মো. মাহবুব-এ-খোদা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com