বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী উত্তর পাড়া এলাকা থেকে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ নিহতের ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করেন।

নিহত হাফিজা বেগম (২৮) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝাওয়ালা গ্রামের আবু হানিফার মেয়ে।

বাড়ির মালিক আমিনুল জানান, গত ছয়মাস আগে নিহত হাফিজা স্বামীর সাথে টিনসেট বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। তারা দুজনেই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো। গত ঈদুল আজহার পরে তার স্বামীর দেশের বাড়ি কুড়িগ্রাম থেকে ফিরে আসেনি। এর পর থেকে ঘরে সে একাই থাকতো। মঙ্গলবার রাতের যেকোন সময় সে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

সকালে বাড়ির অন্য ভাড়াটিয়ারা ডাকা-ডাকি করলে ঘরের দরজা না খোলায় পাশের ঘরের ভেতরে উপর দিয়ে হাফিজার ঝুলন্ত মৃতদেহ দেখত পায়। পরে পুলিশের খবর দেয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এস.আই মাইকেল বনিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘরের দরজা ভেঙ্গে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হাফিজার সাথে কুড়িগ্রাম জেলার উলিপুর থানা ধামশ্রেনী ভদ্রপাড়া গ্রামের আনিছুরের প্রেমের বিয়ে হয়।

গত ঈদুল আজহার পরে তার স্বামী কুড়িগ্রামে গিয়ে আরেকটি বিয়ে করে। এ সংবাদ পেয়ে সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com