সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কাপাসিয়ার দুর্বিত্তের হাতে যুবক খুন

কাপাসিয়ার দুর্বিত্তের হাতে যুবক খুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ইদ্রিস আলী (৩০) নামে এক যুবককে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কাপাসিয়ার টোক ইউনিয়নের সালুয়ারটেক এলাকা থেকে নিহতের লাশটি উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

নিহত ইদ্রিস আলী স্থানীয় সালুয়ারটেক এলাকার মজিদ উদ্দিনের ছেলে।

ওসি মো. রফিকুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইদ্রিস আলী তার স্ত্রীকে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর সকালেও বাড়িতে না ফিরলে তাকে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির থেকে কিছু দূরে একটি পুকুরের ধারে তার মরদেহ পাওয়া যায়।

ওসি আরও জানান, নিহতের শরীরে পেটানোর এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com