সোমবার, ১৫ Jun ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালিয়াকৈরে স্ত্রীকে শ্বাসরোধ হত্যার পর স্বামীর আত্মহত্যা

কালিয়াকৈরে স্ত্রীকে শ্বাসরোধ হত্যার পর স্বামীর আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন স্বামী। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বামী মো. দুলাল মিয়া উপজেলার চন্দ্রা মন্ডলপাড়া গ্রামের মো. সোনাম উদ্দিনের ছেলে। তার স্ত্রীর নাম আয়েশা আক্তার।

স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার সকালে মো. দুলাল মিয়া তার স্ত্রী আয়েশা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর উপজেলার কালামপুর (খাজার ড্যাগ) এলাকায় চলন্ত ট্রেনরে নিচে ঝাঁপিয়ে পড়েন দুলাল।

আত্মহত্যা করার আগে তার মেয়ে শিফাকে টেলিফোনে বলেন ‘আমি তোর মাকে মেরে ফেলেছি। আমি আর বাঁচব না।’

এ ঘটনার কিছুক্ষণ পরই বাড়িতে খবর আসে দুলাল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com