বুধবার, ১৭ Jun ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার (পরিবারের দাবী মেরে ফেলা হয়েছে আকাশকে)

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার (পরিবারের দাবী মেরে ফেলা হয়েছে আকাশকে)


পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় কাঠ বোঝাই ট্রলার থেকে ফাহাদ মোল্লা আকাশ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ইন্দুরহাট বন্দর সংলগ্ন খালে রাখা আল ইনান ট্রলারের ইঞ্জিন রুমের মধ্যে ফাহাদ মোল্লা আকাশের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ সহ ট্রলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফাহাদ মোল্লার পিতা হান্নান মোল্লা ও পরিবারের সদস্যদের দাবী ফাহাদ আত্মহত্যা করতে পারেনা। তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। ফাহাদ মোল্লা ওই ট্রলাওে বাবুর্চির কাজ করত।

সে উজিরপুর উপজেলার দক্ষিন সাতলা গ্রামের হান্নান মোল্লার ছেলে। তারা সুটিয়াকাঠি এলাকায় ভাড়া বাসায় বাস করছেন।

নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com