বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ মিলল জঙ্গলে

নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ মিলল জঙ্গলে

গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি এলাকা থেকে কাঁচামাল ব্যবসায়ী চাঁন মিয়ার (৫০) নিখোঁজের ৯ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনা ইপসা এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চাঁন মিয়া গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকার মৃত সাহেদ আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, গত ৪ আগস্ট বাড়ি থেকে পোড়াবাড়ি বাজারে যাওয়ার পর নিখোঁজ হন কাঁচামাল ব্যবসায়ী চাঁন মিয়া। বৃহস্পতিবার রাতে জঙ্গলে ঝুলন্ত অবস্থায় একজনের অর্ধগলিত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের মুখমণ্ডল থেকে মাংস ও চোখ খসে পড়েছে। নিহতের ছেলে ও মেয়ে মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com