বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাক কর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। হত্যার পর স্বামী লিটন মিয়া পলাতক রয়েছেন।

নিহত সূবর্না বেগম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মকন্ধপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে সূবর্না তার দুই ছেলে ও স্বামী লিটন মিয়াকে নিয়ে গাইবান্ধা থেকে জীবিকার উদ্দেশ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আসেন।

উপজেলার জালাল গেট এলাকায় মনিরুল ইসলামের বাড়িতে বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন সূবর্না। স্বামী লিটন মিয়া বেকার থাকায় প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এর ধারাবাহিকতায় বুধবার রাতের কোনো এক সময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান লিটন। বৃহস্পতিবার সকালে বাড়ির কেয়ারটেকার আলিয়া তাকে ডাকতে গেলে সূবর্নাকে ঘরের মেঝেতে মৃত পড়ে থাকতে দেখেন।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত লিটনকে গ্রেফতারে চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com