বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গোপালদীতে বন্ধুকে গলাকেটে হত্যা, আদালতে আসামির স্বীকারোক্তি

গোপালদীতে বন্ধুকে গলাকেটে হত্যা, আদালতে আসামির স্বীকারোক্তি


নারায়ণগঞ্জের আড়াইহাজারে বন্ধুকে গলাকেটে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ঘাতক বন্ধু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে আসামির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।


এর আগে বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে আড়াইহাজার থানা পুলিশ উপজেলার গোপালদী বাজার থেকে হত্যা মামলার আসামি শুভ রায়কে (২০) গ্রেফতার করে। গ্রেফতারকৃত শুভ রায় কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের শংকর চন্দ্র রায় এর ছেলে। সে তার মামা বাড়ি উপজেলার উলুকান্দি গ্রামে থাকতো।


গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আজাহার জানান, উপজেলার দড়িবিশনন্দী গ্রামের সাইফুল নামের এক যুবকের লাশ বুধবার বিকালে গোপালদী মসজিদ মার্কেটের ছাদ থেকে উদ্ধার করা হয়। পরে ওই রাতেই তার বোন লিজা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ সন্দেহভাজন আসামি শুভ রায়কে গ্রেফতার করলে জিজ্ঞাসাবাদের সে সাইফুলকে হত্যা করার কথা স্বীকার করেন।


আজাহার আরো জানান, নারী ঘটিত ব্যাপার নিয়ে দুই জনের মধ্যে দন্ধ চলছিল। এই নিয়ে মঙ্গলবার রাতে হত্যাকান্ড ঘটার আগে দুই বন্ধু এক সাথে নাস্তা করে। এরপর ছাদে নিয়ে কথা বলার এক পর্যায়ে ঘাতক শুভ সাইফুলকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে নাড়িভুড়ি বের হয়ে গেলে শুভ সাইফুলকে জবাই করে গলা কেটে গেলে। পরে লাশ ছাদে ফেলে দিয়ে চলে আসে।


তিনি আরো জানান,ঘটনার দুই দিন আগে সাইফুল একটি ছোরা কিনে রাখে হত্যাকান্ড ঘটাবে বলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com