রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে ব্যবসায়ী হত্যা, জিজ্ঞাসাবাদে স্ত্রী ও দুই মেয়ে

গাজীপুরে ব্যবসায়ী হত্যা, জিজ্ঞাসাবাদে স্ত্রী ও দুই মেয়ে

গাজীপুর সদরে এক ব্যবসায়ীর লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও দুই মেয়েকে থানায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভাওয়াল মির্জাপুর কলেজপাড়া এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার এবং স্ত্রী-কন্যাদের থানায় নেওয়া হয়।

নিহত খলিলুর রহমান (৫৪) একই এলাকার সাদেক আলীর ছেলে।

তার স্ত্রী আমেনা বেগম (৪০) ও দুই মেয়ে হলেন রিমি (১৭) ও ঈশিতা (১৩)।

জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, খলিলুর রহমান পাটির ব্যবসায় করতেন। ৩/৪ মাস ধরে পারিবারিক ও দাম্পত্য নানা বিষয়াদি নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

সি বলেন, বুধবার মধ্যরাতে বড় মেয়ে বাবাকে ঘরের বারান্দায় দাঁড় করিয়ে শৌচকাজে বাইরের শৌচাগারে যান। কিন্তু ফিরে এসে বাবাকে সেখানে না দেখে মার কাছে জানতে চান। পরে মা-মেয়ে একসঙ্গে খুঁজাতে থাকেন। এক পর্যায়ে তাদের বসত ঘরের পেছনে খলিলের লাশ দেখতে পান তারা। সেখান থেকে লাশ উদ্ধার করে ঘরে নিয়ে যান তারা।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ খলিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে ওসি জানান।

“নিহতের দুই হাঁটুতে আঘাত এবং নাকের নিচে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রেখে গেছে।”

ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও দুই মেয়েকে থানায় নেওয়া হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com