বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে স্বামী পরিত্যক্তা নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

ঝিনাইদহে স্বামী পরিত্যক্তা নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ


ঝিনাইদহ সদর উপজেলার পুড়াবেতাই গ্রামে রেকসোনা খাতুন (৩২) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষনের পর হত্যা করা হতে পারে বরে স্বজনরা মনে করছে।

রেকসোনা পুড়াবেতাই গ্রামের নুর ইসলাম নুরোর মেয়ে। তিনি রাস্তায় মাটিকাটা শ্রমিকের কাজ করতেন। গ্রামবাসি জানান, রেকসোনার একাধিক জায়গায় বিয়ে হয়। কিন্তু দাম্পত্য কলহে কোন স্বামীর বাড়িতে তার স্থায়ীভাবে ঠাঁই হয়নি। রাতের বেলা একলা বাজার ঘাটে চলাফেরা করতেন। মঙ্গলবার বিকাল থেকে রেকসোনা নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে বাড়ির কাছে একটি মেহগনি বাগানে গলায় ওড়না পেচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন না থাকলেও তার নাক দিয়ে রক্ত ঝরছিলো। রেকসোনা হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ।

তার সাবেক কোন স্বামী এই হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি নিয়ে গান্না ইউনিয়নের বেতাই পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম জানান, প্রথমিক ভাবে আমরা মনে করছি রেকসোনাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে বুধবার বিকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com