বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে বন্ধুকে হত্যা, ৩ জনের দায় স্বীকার

গাজীপুরে বন্ধুকে হত্যা, ৩ জনের দায় স্বীকার

গাজীপুরে পোশাককর্মী আশেকুল হক ওরফে শরীফ হত‌্যার দায় স্বীকার করেছে তার তিন বন্ধু। গত ২১ জুলাই হত‌্যাকাণ্ডটি ঘটে।সোমবার (২৭ জুলাই) ভোরে এক বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এর আগে ২৫ জুলাই অপর দুই বন্ধুকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের তিন জনই হত‌্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।সোমবার বিকেলে গাজীপুর পিবিআই এবং তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার তিনজন হলেন- বরগুনার বামনা থানার ভোলাঘাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম রাজু ওরফে বাবু (২৩), গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ফকিরপাড়া (উত্তরপাড়া) এলাকার আমিনুল ইসলামের ছেলে মুমিনুল ইসলাম ওরফে মমিন (২৭) এবং গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার জহিরুল ইসলামের ছেলে আ. মান্নান (২৬)।

পিবিআই জানায়, জামালপুরের সরিষাবাড়ী সাতপোয়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আশেকুল হক ওরফে শরীফ। গাজীপুরের সারদাগঞ্জ এলাকার একটি ফ্ল্যাটে একা ভাড়া থেকে পোশাক করখানায় চাকরি করতেন।

গত ২১ জুলাই রাতে হত্যার শিকার হন শরীফ। খবর পেয়ে রাতেই কাশিমপুর থানা পুলিশ ওই ফ্ল্যাট থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। পরদিন (২২ জুলাই) নিহতের ভাই আনোয়ারুক হক ওরফে আজাদ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় গাজীপুর পিবিআই ছায়া তদন্ত অব্যাহত রাখে।

পরবর্তীতে মামলার তদন্তভার গাজীপুর পিবিআই’র ওপর অর্পণ হয়।মামলাটি তদন্তকালে আধুনিক তথ্যপ্রযুক্তির সহযোগীতায় ওই মামলার ঘটনায় সরাসরি জড়িত তৌহিদুল ইসলাম রাজু ওরফে বাবু (২৩) ও মুমিনুল ইসলাম ওরফে মমিনকে (২৭) গত ২৫ জুলাই সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে শরীফের মোবাইল সেট, এলইডি টিভি ও হাত ঘড়িসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

পরে প্রেপ্তারকৃরা তাদের অপর সহযোগী আব্দুল মান্নানের নাম প্রকাশ করে। সোমবার সকালে অভিযান চালিয়ে সারদাগঞ্জ এলাকা থেকে আব্দুল মান্নানকেও গ্রেপ্তার করা হয়।পিবিআই পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, নিহত আশেকুল হক ওরফে শরীফ ও ওই তিন হত্যাকারী সবাই পরস্পর বন্ধু এবং সমকামীকতায় আসক্ত।

এ সংক্রান্ত একটি ভিডিও শরীফের কাছে ছিলো। ওই ভিডিও নেওয়ার বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com