বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোর শহরে যুবক খুন

যশোর শহরে যুবক খুন

শুক্রবার যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া লিচুতলায় আলাউদ্দিন ওরফে কালুকে  (২০) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। সে আরবপুর এলাকার  শুকুর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সোয়া ১০টারদিকে কয়েকজন দুর্বৃত্ত আলাউদ্দিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে  রাস্তার উপর ফেলে  রাখে। স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেন আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক দেলোয়ার হোসেন জানান,

হাসপাতালে আনার আগেই মারা যায় আলাউদ্দিন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বুকের আঘাতটি সবচেয়ে গুরুতর। ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
তৌহিদুল ইসলাম জানান, কারা কি কারণে  আলাউদ্দিনকে ছুরিকাঘাতে খুন করেছে তা এখনো জানা যায়নি। তবে খুনিদের চিহ্নিত পূর্বক আটকে পুলিশ অভিযান শুরু করেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com