বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
পাবনা জেলা যুবলীগের ত্রান ও গাছের চারা বিতরণ

পাবনা জেলা যুবলীগের ত্রান ও গাছের চারা বিতরণ

পাবনা জেলা যুবলীগ পাবনা সদরের দোগাছি ইউনিয়নের ৮৫০ টি করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং ফলদ,বনজ ও ওষুধি গাছ বিতরন করেছে। দেশের সনামধন্য প্রতিষ্ঠান
স্কয়ার গ্রুপের সহযোগিতায় ধারাবাহিক খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের আরো সাড়ে ৮৫০ টি করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমজীবি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী এবং ফলদ, বনজ ও ওষুধি গাছ বিতরন করেছে জেলা যুবলীগ।আজ সকালে এ ইউনিয়নের দ্বীপচর ইউনুস আলী স্কুল এন্ড কলেজ মাঠে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি এবং সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের তত্বাবধায়নে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান টিংকু, উপ প্রচার সম্পাদক হাজী শরীফ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবহান সরদার, স্কুলের গভর্নিং কমিটির সভাপতি নওসের আলী মন্টুসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।করোনাকালীন গেল তিন মাসে স্কয়ার গ্রুপের সহযোগিতায় জেলা যুবলীগ পাবনা পৌর এলাকার সবকটি ওয়ার্ড এবং সদর উপজেলার ১০ টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এ পর্যন্ত প্রায় ২০ হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী এবং ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর পাশপাশি পৌছে দিল গাছের চারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com