শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝিনাইদহে নিখোঁজের ৮ দিন পর গৃহবধূর গলিত লাশ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৮ দিন পর গৃহবধূর গলিত লাশ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৮দিন পর মৌসুমি খাতুন (২৪) নামে এক সন্তানের জননীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মৌসুমি ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রামনগর গ্রামের সমশের উদ্দীনের মেয়ে।

শনিবার বিকালে দক্ষিণ রামনগরের পাশে তেতুল বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ২ জুলাই রাতে তার বাবার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। পাঁচ বছর আগে কালীগঞ্জ পৌরসভাধীন খয়েরতলা গ্রামে রোকন উদ্দীনের সাথে বিয়ে হয়েছিল মৌসুমি। নিহত মৌসুমির চার বছরের ছেলে সন্তান রয়েছে। তবে স্বামীর সংসারে বনিবনা না হওয়া দির্ঘদিন ধরে বাবার বাড়িতেই বসবাস করছিল নিহত মৌসুমি।

মাঝে মাঝে তার স্বামী সেখানে এসে থাকতো।নিহতের ভাই সুজন হোসেন জানান, গত ২ জুলাই আমাদের এক আত্মীয় অসুস্থ থাকায় আমার মা চার বছরের ভাগ্নেকে নিয়ে সেখানে ছিলেন। এছাড়া বাবাও ব্যবসায়ীক কাজে নোয়াপাড়া ছিলেন।

বাড়িতে শুধু আমার বোন ও ভগ্নিপতি ছিল। ৩ জুলাই আমার ভগ্নিপতি সকালে প্রতিবেশিদের জানায় রাত তিনটার পর থেকে মৌসুমিকে পাওয়া যাচ্ছে না। আমি ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে দেখি সে কোথায় চলে গেছে। এরপর ওই দিন ভগ্নিপতি রোকন নিজেই ঝিনাইদহ সদর থানায় একটি সাধারন ডায়েরী করে।

আমরা সবাই বিভিন্ন স্থানে খোঁজাখুজি করি। এই সুযোগে আমার ভগ্নিপতি বাড়ির একটি ছাগল বিক্রি করে টাকা নিয়ে চলে যায়। এরপর থেকে তাকেও আর পাওয়া যাচ্ছে না। শনিবার বিকালে মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা বিলের পটের নিচে মৌসুমির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনা জানতে পেরে সেখানে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত তথ্য তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com