শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মণিরামপুরে সাবেক চরমপন্থিকে গুলি করে হত্যা

মণিরামপুরে সাবেক চরমপন্থিকে গুলি করে হত্যা



যশোরের মণিরামপুরে সাবেক চরমপন্থি নেতা রফিকুল ইসলাম রফিকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে। মৃত নিশ্চিত করতে এসময় তাকে জবাই করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাটের দিগঙ্গা কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কাছে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত রফি মধুপুর গ্রামের মৃত আমারত আলীর ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর আড়াই শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানিয়েছেন, রফি এক সময় নিষিদ্ধ ঘোষিদ্ধ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন। কয়েক বছর আগে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

বর্তমানে রফি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন দুপুর ১টার সুন্দলি বাজারে যাত্রী নামিয়ে ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রথমে তাকে গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তাকে জবাই করে। কি কারণে কারা তাকে খুন করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তার প্রতিপক্ষ চরমপন্থি গ্রুপের ক্যাডাররা তাকে খুন করতে পারে। খুনিদের আটকে অভিযান শুরু করা হয়েছে। নিহত রফির বিরুদ্ধে মণিরামপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান। এদিকে, পুলিশের তৈরি


সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহত রফির বুকের ডান পাশ ও ডান বাহুতে গুলি এবং গলাই ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com