রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বরিশালে স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যা আটক ৩

বরিশালে স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যা আটক ৩

বানারীপাড়া উপজেলায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের পর হত্যা করে লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে। লাশ উদ্ধার করার জন্য বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালাচ্ছে। বিবরনে জানাগেছে, আউয়ার বাজার এলাকার দুলাল লাহেরীর মেয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী আয়শা বেগমকে(১২) মঙ্গলবার দুপুর থেকে খুজে না পেয়ে রাতে এলাকায় মাইকিং করা হয়।

নাম প্রকাশ না করে এলাকাবাসী জানান, গতকাল বুধবার সকালে এলাকাবাসী সন্দেহ করে প্রতিবেশি ছিদ্দিকুর রহমান (৪৫) ও তার ছেলে ছাবিরকে (১৭) আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার কথা স্বীকার করেছে।

এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করছে। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে লাশ উদ্ধারের জন্য কাজ করছেন। পুলিশে সোপর্দকৃতরা হলেন ছাব্বির (১৭), পিতা ছিদ্দিুর রহমান (৪৫), মা হনুফা (৪০) ছোট ভাই ফাহাদ(১৫) ।

এ বিষয় বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধারের জন্য বরিশাল থেকে ডুবুরিরা এসে কাজ শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com