শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টঙ্গীতে স্বামীর গলাকাটা লাশ উদ্ধার, স্ত্রী আটক

টঙ্গীতে স্বামীর গলাকাটা লাশ উদ্ধার, স্ত্রী আটক

গাজীপুরের টঙ্গীতে সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত সাইফুলের স্ত্রী বিউটি আক্তারকে (৪০) আটক করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে টঙ্গীর হিমারদীঘি এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আহমেদ।নিহত সাইফুল ইসলাম রংপুরের গঙ্গারচর থানার চাঁনবাগ গ্রামের সামসুল ইসলামের ছেলে।

সাইফুল পেশায় একজন হকার এবং তার স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করেন।এলাকাবাসীর বরাত দিয়ে এসআই বাবুল আহমেদ জানান, পরিবার নিয়ে সাইফুল হিমারদীঘি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের (স্বামী-স্ত্রী) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। আজ সকালে তাদের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিউটি ঘর তালাবদ্ধ করে কারখানায় কাজে চলে যান।

সকাল ১০টার দিকে কারখানা থেকে ফিরে দরজা আটকিয়ে ঘরের বসে থাকেন বিউটি। এক পর্যায়ে পাশের ঘরের ভাড়াটিয়ারা ঘরে লাশ থাকার বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।এসআই আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাইফুল ইসলামের গলাকাটা লাশ এবং একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী বিউটি আক্তারকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের পর এই হত্যাকাণ্ড সম্পর্কে বলা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com