বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গুলি করে হত্যা করল বিএসএফ

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গুলি করে হত্যা করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ ৪ জুলাই, শনিবার সকাল ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীরের (৪০) বাড়ি উপজেলার তেলকুপি লম্বাপাড়ায়। তার পিতার নাম আইনাল হক।

স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ৯টার দিকে সীমান্ত এলাকায় গরুর জন্য ঘাস কাটছিলেন জাহাঙ্গীর। এসময় ভারতের শ্মশানী গোপালনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরে গুলি করে জাহাঙ্গীরের মরদেহ বাংলাদেশের ভেতর ফেলে দিয়ে যায়।

নিহতের ভাতিজা মাসুদ ও শাহবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোফাজ্জল হোসেন এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত জানতে কোম্পানি কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com