শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঢাকা-সিলেট মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তি

ঢাকা-সিলেট মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ১৫ কি.মি. এলাকা জুড়ে যানজট রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে এ সড়কে থেমে থেমে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বারিউড়া থেকে বিশ্বরোড় হয়ে বেড়তলা ও সুহিলপুর পর্যন্ত যানজট লেগে আছে।

বিশ্বরোড মোড়ের গোলচত্বরের চারপাশে মহাসড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। গর্তের কারণে ধীরগতিতে চলছে যানবাহন। বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে যাওয়ায় পানির ওপর গাড়ি চললে উল্টে যাওয়ার ভয়ে চালকরা গাড়ি থামিয়ে রাখেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়কে চলমান উন্নীতকরণ কাজটি ২০১৭ সাল থেকে ধীরগতিতে চলছে। নানা কারণে মাঝে কয়েক দফায় কাজ বন্ধ ছিল। এ কারণে সরাইল বিশ্বরোড মোড় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনগুলো ধীরগতিতে চালাতে হচ্ছে। এতে প্রায় প্রতিদিন সেখানে যানজট লেগে থাকে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ মামুন রহমান বলেন, বিশ্বরোড মোড়ের চারপাশে বড় বড গর্তের জন্য যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।

বা বু ম/অয়ন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com