মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সিলেটে টিলা ধসে মাটিচাপা পড়েছে একই পরিবারের ৪ জন

সিলেটে টিলা ধসে মাটিচাপা পড়েছে একই পরিবারের ৪ জন

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোলাপগঞ্জে লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাটে শনিবার গভীর রাতে একটি টিলা ধসে পড়েছে। এতে একই পরিবারের চারজন মাটিচাপা পড়েছে। তাৎক্ষণিকভাবে মাটিচাপা পড়া ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ৩টায় টানা ভারী বৃষ্টির পর হঠাৎ একটি টিলা ধসে পড়ে। এতে টিলার পাদদেশে থাকা একটি ঘরের চারজন মাটিচাপা পড়েন। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে আসতে পারেনি।

এ ঘটনায় টিলার পাদদেশে বাস করা মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ টিলা এলাকায় বসবাসরতদের অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

গোলাপগঞ্জের ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, খবর পেয়েছি। প্রচণ্ড ঝড়বৃষ্টিতে অনেক জায়গায় গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে গেছে। এ কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে। সিলেট সদর ফায়ার সার্ভিসকেও বিষটি জানিয়েছি। তারা রওনা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com