শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহত ৩

খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহত ৩

খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহত ৩
খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহত ৩

দ্রুতগামী ট্রাকের ধাক্কায় খুলনায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে সকাল ৮টা ৪২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, ইজিবাইকে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আহত একজন মারা যান। বর্তমানে চারজন সেখানে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com