শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
ডাম্প ট্রাকের চাপায় দুই জনের প্রাণহানি

ডাম্প ট্রাকের চাপায় দুই জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট –

গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একই পরিবারের তিনজন।

আজ শুক্রবার (০৩ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাও দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং তাদের চার বছরের ছেলে তামিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

গুরুতর আহত অবস্থায় এক শিশুসহ তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন আমাদের সময়কে জানান, ‘দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com