শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ প্রাণ ঝরল ৩ জনের

সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ প্রাণ ঝরল ৩ জনের

সংগৃহীত।
সংগৃহীত।

সুনামগঞ্জ প্রতিনিধি-

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজি- অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও সিএনজি চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলাবাজার এলাকার বাঘেরকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০), তার মেয়ে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রথমা চৌধুরী এবং সিএনজি চালক সজল ঘোষ (নবীনগর এলাকার বাসিন্দা)। মূলত আবাদিত কেশবা প্রিয়া ও তার পরিবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জগামী সিএনজি একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রিয়া ও সিএনজি চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপের চালককে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com