বুধবার, ১৭ Jun ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ

কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবক প্রদীপের লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাতলাপুর সীমান্ত দিয়ে তার লাশ হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, ভারতের কৈলাশহর থানা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশ ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে বিএসএফের সদস্যরা বিজিবির নিকট প্রদীপের লাশ হস্তান্তর করেছে। পরে বিজিবি কুলাউড়া থানা পুলিশের নিকট লাশ হস্তান্তর করে। লাশের ময়নাতদন্ত ভারতে হয়েছে।

এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া বলেন, বিএসএফ কর্তৃক বাংলাদেশি প্রদীপ হত্যার ঘটনায় বিজিবির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এ ব্যাপারে আমরা পতাকা বৈঠকের প্রস্তুতি নিচ্ছি।

উল্লেখ্য, শনিবার (৩১ মে) উপজেলার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য নিহত হন। প্রদীপ উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com