রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ধস

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ধস

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধের প্রায় ৪০০ মিটার এলাকায় ধস দেখা দিয়েছে। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের মতে, খোয়াই নদীর পানি বৃদ্ধি পেলে এলাকাগুলো প্লাবিত হতে পারে।

পূর্ব তেঘরিয়া গ্রামের বাসিন্দা রহমত আলী বলেন, কয়েকদিন ধরে খোয়াই নদীর পূর্ব ভাদৈ অংশের বাঁধ ধসে পড়েছে। খোয়াই নদীর পানি বাড়লে বাঁধ ভেঙে যাবে। এতে এলাকা প্লাবিত হবে।

জাহেদ আলী বলেন, প্রতিবছরই পূর্ব ভাদৈ এলাকার বাঁধ ধসে যায়। অনেক সময় ভাঙনের কবলে পড়ে এলাকা ক্ষতিগ্রস্থ হয়। তাই দ্রুত বাধ মেরামতের দাবি জানাই।

এদিকে, দেশের ছয় জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে হবিগঞ্জেও সৃষ্টি হবে বন্যা। আগামী ৩ দিনের মধ্যে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এমন শঙ্কা রয়েছে। ফলে নদী সংলগ্ন হাওড় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, শহরের আশ-পাশের সকল বাঁধ পর্যবেক্ষণ করা হয়েছে। পূর্ব ভাদৈসহ দুটি বাঁধের কিছুর অংশ ধসে গেছে। আমরা ইতিমধ্যে কাজ করেছি। এছাড়া ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে প্রায় ৩২ হাজার সিনথেটিক জিও ব্যাগ প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com