শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

বিনোদন ডেস্ক –

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে।

আজ রবিবার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে তাকে আটক করা হয় বলে ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।তবে সেই মামলায় এখনো তাকে গ্রেফতার দেখানো হয়নি বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মাজাহারুল ইসলাম।

ওসি মাজাহারুল ইসলাম জানান, নুসরাত ফারিয়াকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। তাকে ডিবিতে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। এ ব্যাপারে কাজ চলমান রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।ফারিয়া ছাড়াও হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খানসহ ১৭ জনকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com