বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাভারে শিবিরের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাভারে শিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ইসরাইলের বর্বরোচিত গণহত্যা শুরুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার দুপুরে ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের উদ্যোগে সাভার পৌর এলাকার থানা রোড থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি থানা স্ট্যান্ড থেকে ঢাকা-আরিচা মহাসড়ক পদক্ষিণ করে পাকিজা এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইয়ামিন চত্ত্বর হয়ে মডেল মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের সভাপতি মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. আলমগীর হোসেন রাকিবের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের সভাপতি মো. আবু সুফিয়ান বলেন, ফিলিস্তিনের গাজায় পবিত্র মাহে রমজানে যখন শিশু-কিশোর ও নিরস্ত্র মানুষ সেহরী ও ইফতার করছিল, ঠিক সেই সময় দখলদার ইসরাইল বোমা হামলা করেছে। ইসরাইল তারা মানববতার ফেরিওয়ালা নামে গোটা বিশ্বকে উপেক্ষা করে মানবতার বিপরীতে দাঁড়িয়ে হত্যাযজ্ঞ ও জঙ্গিবাদী কার্যকলাপ চালাচ্ছে।

আবু সুফিয়ান আরো বলেন, ভারতেও মুসলিমদের উপর হত্যা ও জুলুম চালানো হচ্ছে। তাই ভারত এবং ইসরাইল একই সূত্রে গাঁথা। তিনি বিশ্ববাসীর প্রতি ইসরাইলকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বয়কট করার আহবান জানান।

এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্বমুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আর একবার; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com