বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ছিলেন আ’লীগ প্রার্থীর পোলিং এজেন্ট, এখন সেই খালেদ লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী

ছিলেন আ’লীগ প্রার্থীর পোলিং এজেন্ট, এখন সেই খালেদ লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা


লক্ষ্মীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল খালেদ। বর্তমানে তিনি জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী। বিষয়টি প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তৃণমূল ছাত্রদল নেতাকর্মীদের মাঝে।

স্থানীয় ছাত্রদল নেতাদের অভিযোগ, ছাত্রদলের সহ-সভাপতি পদে থেকেও খালেদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ছায়াতলে রাজনীতি করেছেন। শেখ হাসিনা সরকারের বিগত ১৫ বছরের শাসনামলে তাকে কখনো কোনো সরকারবিরোধী আন্দোলনে দেখা যায়নি। বরং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য এম.এ.আউয়াল নয়নের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও দাবি করছেন তারা।

এ নিয়ে ক্ষোভ জানিয়ে ছাত্রদলের একাধিক ত্যাগী নেতা বলেন, “২০২১ সালের উপনির্বাচনে নয়ন এমপির পক্ষে দালালবাজার ইউনিয়নের মহেদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পোলিং এজেন্ট হিসেবে কাজ করেন খালেদ। অথচ আজ তিনি বিএনপিপন্থী ছাত্রসংগঠনের সভাপতি হতে চান। এটি ত্যাগী নেতাদের জন্য চরম অপমানের বিষয়।”

একইসাথে খালেদের বয়স নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। বর্তমানে তার বয়স ৪০ ছুঁই ছুঁই। বয়স বিবেচনায় তাকে ‘বুড়ো নেতা’ আখ্যা দিয়ে অনেকেই বলছেন, “এমন প্রবীণদের হাতে ছাত্র রাজনীতির দায়িত্ব গেলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংযোগ দুর্বল হয়ে যাবে।”

অন্যদিকে জেলা ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, আসন্ন কমিটিতে খালেদ সভাপতি হওয়ার জন্য নানা মহলে লবিং চালিয়ে যাচ্ছেন। এতে ত্যাগী, নির্যাতিত এবং সক্রিয় নেতাদের মধ্যে হতাশা বাড়ছে।

ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দলের দুর্দিনে যারা মাঠে ছিল না, তাদের দিয়ে নেতৃত্ব সাজানো হলে রাজপথের কর্মীরা হতাশ হবে।”

তবে এ বিষয়ে খালেদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com