শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাংগাইলে চলছে মাসব্যাপী বিনামূল্যে ইফতার কর্মসূচি

টাংগাইলে চলছে মাসব্যাপী বিনামূল্যে ইফতার কর্মসূচি

মোঃ শামসুর রহমান তালুকদার –

টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে চলছে মাসব্যাপী বিনামূল্যে ইফতার কর্মসূচি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখান থেকে ইফতারি সংগ্রহ করছেন বিনামূল্যে। শুধু গরিব ও অসহায় মানুষ নয়, টাঙ্গাইল শহরের যানজট নিয়ন্ত্রণে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও টহল পুলিশের সদস্যদের জন্যও এখান থেকে বিনামূল্যে ইফতার দেওয়া হচ্ছে।

এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ত্রিবেণী টাঙ্গাইল এবং বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-১৯৯২। প্রতিদিন প্রায় ৩০০ রোজাদার বিনামূল্যে এখানে ইফতার করছেন।

ইফতারে সপ্তাহে চারদিন দেওয়া হয় ছোলা, মুড়ি, আলুর চপ, বেগুনি, পিঁয়াজু, জিলাপি, শসা, ফল এবং শরবতসহ বেশ কয়েকটি আইটেম। বাকি তিন দিন (রবি-বুধবার) খিচুড়ি ও মাংস।

সরেজমিনে দেখা যায়, ইফতার করার জন্য সারিবদ্ধভাবে লোকজন বসে আছেন। এদের কেউ স্কুলছাত্র, ব্যবসায়ী, চাকরিজিবী, ভ্যানচালক; আবার কেউ রিকশাচালক, পথচারী, ভিক্ষুক, অসহায় এবং দরিদ্র শ্রেণির মানুষ।

ইফতার করতে আসা আমেনা নামের একজন ভিক্ষুক বাংলাদেশ বুলেটিন কে বলেন, ‘তিনদিন ধরে আমি এখানে ইফতার করছি। পুরো রমজান এখানে ইফতার করবো। আজকে খিচুড়ির সঙ্গে বড়া দেওয়া হয়েছে। খেতে খুব সুস্বাদু।’

রিকশাচালক ওমর ফারুক বাংলাদেশ বুলেটিন কে বলেন, ‘ইফতারি কিনে খাওয়ার মতো সামর্থ্য আমার নেই। দুই থেকে তিন বছর ধরে এখানে ইফতার করছি। খিচুড়ি, মাংসের পাশাপাশি মুড়ি, পেঁয়াজু, বুট, কলা খেয়েছি। তাদের খাবারের মান খুব ভালো।’

এ বিষয়ে ত্রিবেণীর সদস্য বিভূতি ভট্টাচার্য বাংলাদেশ বুলেটিন কে বলেন, ‘প্রতিদিন ৩০০ জন রোজাদার এখানে ইফতার করেন। মূলত পথচারী এবং গরিব মানুষের জন্য এমন আয়োজন করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল শহরের যানজট নিয়ন্ত্রণে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও টহল পুলিশের প্রায় ৩৫ সদস্যের জন্যও এখান থেকে বিনামূল্যে ইফতারি দেওয়া হচ্ছে। এতে প্রতিদিন প্রায় ২০-২৫ হাজার টাকা খরচ হচ্ছে।’

ত্রিবেণীর সভাপতি মোমেনুল ইসলাম খান বাপ্পীর সাথে কথা হয় মুঠোফোনে। তিনি বলেন, অসহায় অনেক মানুষের রমজান মাসে ইফতারি কেনার সামর্থ্য নেই। এছাড়া দূরের অনেক মানুষ রমজানের সময় টাঙ্গাইলে এসে ঠিকমতো ইফতার করতে পারেন না। মূলত তাদের কথা চিন্তা করে আমরা বিনামূল্যে ইফতারের আয়োজন করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com